ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ফরিদপুরে পালিত হচ্ছে রথযাত্রা অনুষ্ঠান

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ১৬৭ বার পঠিত

ফরিদপুরে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

এ উপলক্ষে ফরিদপুরের গোয়ালচামটের শ্রীধাম শ্রী অঙ্গন হতে রথ যাত্রা উপলক্ষে একটা বর্ণিল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাটি শহরতলীর ব্রাহ্মণকান্দা ব্যানার্জি বাড়িতে গিয়ে শেষ হয়সেখানে ধর্মীয় অনুষ্ঠান, পূজা, ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

এরপর বেলা ১১ টার দিকে শহরের গৌড় গোপাল আঙ্গিনা হতে ‌ একটা রথ শহর প্রদক্ষিণ শেষে শ্রীধাম শ্রী অঙ্গনে গিয়ে শেষ হয় । আজ বিকাল চারটায় শহরের শোভারামপুরের ইসকন মন্দিরের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইসকনের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল কুমার দাস, সুমন রঞ্জন সরকার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি , জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, মানব সাহা, প্রমূখ।
এরপর একটি রথ শহর প্রদক্ষিণ করে। এদিকে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরের উদ্যোগে নয়দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে পালিত হচ্ছে রথযাত্রা অনুষ্ঠান

আপডেট সময় : ০৮:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩