ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে চোর চক্রের ৭ সদস্যসহ ১৫টি মোটরসাইকেল ও অটোবাইক উদ্ধার

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৩:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৩৪ বার পঠিত

ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেল ও ৬ টি অটোবাইট উদ্ধার করা হয়। এই কাজের সাথে জড়িত চোরাই চক্রের ৭ জন কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার বেলা বারোটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিষয়টি জানান পুলিশ সুপার মো,শাহজাহান।

গ্রেফতার কৃতরা হলেন মোঃ রাসেল ওরফে মনির মাতুব্বর, মোঃ বাদশা ফকির, সিদ্দিক সরদার, মোঃ আল-আমিন, আয়নাল হোসেন, সাদ্দাম মোল্যা, ইয়াছিন খাঁ। এদের বাড়ি ঢাকা, রাজবাড়ি ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায়।

পুলিশ সুপার মো,শাহজাহান জানান, গতকাল শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালানো হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জেলার রাজবাড়ি রাস্তার মোড় থেকে রাসেল ওরফে মনির মাতুব্বরকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ১টি চোরাই পালসার মোটর সাইকেল ও মাস্টার চাবি জব্দ করা হয়।

আসামী রাসেলের দেয়া তথ্যমতে বাদশা ও সিদ্দিক কে গ্রেফতার করে। এই দুজনের প্রত্যেকের কাছ থেকে ৪টি করে ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সম্প্রতি একাধিক অটোবাইক চুরির ঘটনা অনুসন্ধানে আসামী সিদ্দিকের তথ্যমতে অভিযান চালিয়ে আল-আমিন কে গ্রেফতার করে ৩টি ও সদরপুর উপজেলার হাট কৃষ্টপুর এলাকা থেকে আয়নাল কে গ্রেফতার করে আরো ৩টি আটোবাইক উদ্ধার করা হয়।

আটক ৭ আসামীর বিরুদ্ধে ২ থেকে ১৬টি মামলাও রয়েছে বলে জানান পুলিশে এই কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো, সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এ, জলিলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পরে আসামীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে পাঠানো হয়।

ট্যাগস :

ফরিদপুরে চোর চক্রের ৭ সদস্যসহ ১৫টি মোটরসাইকেল ও অটোবাইক উদ্ধার

আপডেট সময় : ০৩:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩