ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পুনরায় মামুন সভাপতি, আব্দুল লতিফ লাল সাধারণ সম্পাদক

জহুরুল ইসলাম হালিম- স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৩৩৪ বার পঠিত

ঐতিহ্যবাহী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় মামুনুর রহমান মামুন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ লাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার(২৪ জুলাই) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ভোট শেষে গণণা করে রাত ১টায় ফলাফল ঘোষণা করেন, রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও খানখানাপুর বাজার ব্যাবসায়ী পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মো. আতাহার আলী।

প্রিজাইডিং কর্মকর্তা মো. আতাহার আলী’র স্বাক্ষরিত ফলাফলে জানাযায়, মামুনুর রহমান মামুন গরুর গাড়ি প্রতীক নিয়ে ৪৬৪ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো. আবুবক্কার সিদ্দিক (বক্কার) চেয়ার প্রতীক নিয়ে পান ৪০৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ লাল খেজুর গাছ প্রতিক নিয়ে ৫৩১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মো. শাহজাহান কাজী মোড়ক প্রতিক নিয়ে পান ৪৫২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রমেশ চন্দ্র কুন্ডু (করুনা) বটগাছ প্রতিক নিয়ে ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আ. ছাত্তার সেক প্রজাপতি প্রতিক নিয়ে পান ৪৩১ ভোট। সহ-সভাপতি পদে মো. জালালউদ্দিন মিয়া ঘড়ি প্রতিকে ৫৬৭ ভোট ও পরিমল চন্দ্র পাল সাইকেল প্রতিকে ৫১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে মো. লুৎফুর রহমান (লুতু) হাতি প্রতিকে ৫৪৩ ও মো. শাহারিয়ার হাসান ফারুক কলস প্রতিকে ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে মজনুর রহমান (মজনু) তালা প্রতিকে ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আলমগীর হোসেন টিয়াপাখি প্রতিক নিয়ে পান ২৯৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মো. রকিবুল হাসান (বাদশা) হাঁস প্রতিকে ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাশিরুল ইসলাম (শাহিন) ফুটবল প্রতিক নিয়ে পান ৩৫৬ ভোট। সদস্য পদে আ. মান্নান সরদার মাইক প্রতিকে ৮৯০ ভোট, . মমিন সেক ডাব প্রতিকে ৮৪২ ভোট, .মনজুর হোসেন (মন্টু) কাপ পিরিচ প্রতিকে ৭৩০ ভোট, মো. আতিয়ার রহমান হাসান (হাবি) আম প্রতিকে ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

পুনরায় মামুন সভাপতি, আব্দুল লতিফ লাল সাধারণ সম্পাদক

আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩