ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিস্তল ঠেকিয়ে চেয়ারম্যানের চাচার বাড়িতে ডাকাতি

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৩৪৮ বার পঠিত

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে দরি সহস্রাইল গ্রামে মোল্লা বাড়ি (বর্তমান চেয়ারম্যান কামাল আহমেদের চাচার) বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ জুন) দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঐ রাতেই বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং খবর পেয়ে সার্কেল এসপি সুমন কর বিকাল ৪টায় এসে পরিদর্শন করেন।

ডাকাত দলের সদস্যরা চেয়ারম্যানের চাচা অলিউর রহমান খোকন এবং তার সহধর্মিণীসহ বাড়ির অন্যান্য সদস্যদের পিস্তল এবং ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে নেয়।

ডাকাতির ঘটনা প্রসঙ্গে চেয়ারম্যানের চাচা অলিউর রহমান খোকন সাংবাদিক জানান,সোমবার রাতে খাওয়া শেষে করে বাড়ির লোকজন যার যার রুমে ঘুমিয়ে পড়েন। জানালার গ্রিল ভেঙে প্রথমে আমার রুমে এবং একেক করে সকল রুমের দরজা খুলে ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র ঠেকিয়ে বাড়ির সকল সদস্যদের হাত ও মুখ বেঁধে জিম্মি করে রাখে।

পরে ডাকাতরা আমার স্ত্রীর বুকে পিস্তল ঠেকিয়ে চাবি নিয়ে স্টিলের আলমিরা, ওয়্যারড্রপ ও শোকেসে থাকা নগদ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, দশ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।

তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্যদের পরনে ফুলপ্যান্ট গায়ে জামা ও গেঞ্জি ছিল। ডাকাতরা সব লুট করে নিয়ে যাওয়ার পর আমি আমার ভাতিজা চেয়ারম্যান কামাল আহমেদ ফোন করলে সে দ্রুত আমার বাড়িতে এসে থানা পুলিশকে জানায়। পুলিশ খরব দ্রুত আমার বাড়িতে চলে আসে এবং বিস্তারিত শুনে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব সাংবাদিকদের জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিস্তল ঠেকিয়ে চেয়ারম্যানের চাচার বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ০৬:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩