ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি আনুষ্ঠানিক উদ্বোধন ইউএনও এবং ওসির মতবিনিময়

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা)
  • আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ২৭০ বার পঠিত

খুলনার পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি আনুষ্ঠানিক উদ্বোধন ইউএনও এবং ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আল মদিনা মার্কেটে অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন ও মতবিনিময় করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন সাংবাদিকতা একটি মহান পেশা। পেশাদারিত্ব থেকে কাজ করতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সাংবাদিকতা করতে হবে। তিনি আরো বলেন, আমি পাইকগাছা বাসীর জন্য কাজ করতে এসেছি।‌‌ আমি আমার জায়গা থেকে জনকল্যনে সবসময় কাজ করে যাবো।

ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে আমি সাংবাদিকতার সাথে ছিলাম। তাই সাংবাদিকদের জন্য সবসময় আমার সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, সংবাদ লেখার সময় খেয়াল রাখতে হবে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য জি এম মিজানুর রহমান মিজান,সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ন সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, সদস্য জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু, খোরশেদ আলম,কাজী সোহাগ,আনারুল ইসলাম, শফিয়ার রহমানসহ অনন্য কর্মরত সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি আনুষ্ঠানিক উদ্বোধন ইউএনও এবং ওসির মতবিনিময়

আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩