ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় পৌরসভায় বনায়নের শতাধিক গাছ কেঁটে মাটিচাপা তীব্র আলোচনা-সমালোচনার ঝড়

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১৮৭ বার পঠিত

গাছ লাগাও পরিবেশ বাঁচাও এমন আন্দোলন যখন চারিদিকে ঠিক তখনি পাইকগাছা পৌরসভা কর্তৃক সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেঁটে মাটিচাপা দেয়ার ঘটনায় এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখাগেছে,পাইকগাছা পৌরসভার বাজারের পাশে শিবসা নদীর চর ভরাটী জমিতে বাতিখালী চর বনায়ন উপকারভুগী সমিতি ২০১৪/১৫ সালে কেওড়া, গরান, গেওয়া, সুন্দরী, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে। রক্ষানাবেক্ষন করে গাছ গুলো বর্তমানে বড় হয়েছে। পৌরসভা শহর রক্ষা বাঁধ ও বাজারের পয়ঃনিস্কাশনের ড্রেন নির্মানের জন্য রাতের আধারে বনায়ন গাছ কেটে মাটি চাপা দেয়ার সত্যতা পাওয়া গেছে।

বাতিখালী চর বনায়ন সমিতির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান,আমাদের বড় বড় গাছ রাতের আাধারে পৌরসভা পরিকল্পিত ভাবে শতাধিক গাছ কেটে মাটি চাপা দিয়েছ।

নাঈম এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী সাইফুল ইসলামকে কয়েকবার ফোন দিয়েও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পৌরসভার ৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান,রাতের আধারে বনায়নের গাছ কাটার ঘটনা আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা বন কর্মকর্তা প্রবির কুমার জানান,পৌরসভা কর্তৃক বনায়নের শতাধিক গাছ কেটে মাটি চাপা দেয়ার ঘটনা শুনেছি। আগামীকাল আমি অফিসে এসে সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।

পৌরসভার ইঞ্জিনিয়ার নুর আহমদ জানান,ঠিকাদার মাটি কাটার কাজ করেছে। সেসময় আমরা কেউ উপস্থিত ছিলাম না।

পৌর সচিব লালু সরদার জানান,বনায়নের কাছ কাটার বিষয় আমার জানা নেই।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন জানান,এ বিষয়ে খুব দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় পৌরসভায় বনায়নের শতাধিক গাছ কেঁটে মাটিচাপা তীব্র আলোচনা-সমালোচনার ঝড়

আপডেট সময় : ০৮:০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫