ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাইকগাছায় চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুট,ওসি’র সতর্কবার্তা

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৪৯৩ বার পঠিত

খুলনার পাইকগাছা থানা পুলিশের পক্ষে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের সকল নাগরিককে চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুটের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আমাদের পার্শ্ববর্তীসহ আমাদের উপজেলায় চেতনানাশক প্রয়োগ করে বাড়ির লোকদের অজ্ঞান করে একেরপর এক চুরির ঘটনা ঘটছে।

পাইকগাছা থানা এলাকায় চেতনাশক প্রয়োগ করে চোরেরা যাতে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় নিজের সম্পদ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই ঘরের জানালা দরজা ভালোভাবে বন্ধ করে ঘুমাবেন এবং সতর্ক থাকবেন। রান্নাঘর সব সময় তালাবদ্ধ করে রাখতে বলা হয়। কেননা, এই চক্রের অন্যতম একটা উপায় হল, তারা রান্নাঘরের যে কোন খাবারের সাথে চেতনানাশক প্রয়োগ করে যাতে করে ওই খাবার খেলে লোকজন অজ্ঞান হয়ে পড়বে। এক্ষেত্রে তারা নির্দিষ্ট বাসা বাড়িকে টার্গেট করে এবং ঘটনার আগের দিন সেই বাসা বাড়ির রাস্তা-ঘাটে চলাচল করে সকল বিষয় খোঁজখবর নিয়ে থাকে। অপরিচিত এবং সন্দেহভাজন লোকজন বাসা-বাড়ির আশপাশে দেখলে তাদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্দেহজনক হলে প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেওয়ার জন্যও বলা হয়েছে। সতর্কবার্তায় নিজের সচেতনতার পাশাপাশি অন্যকেও সচেতন করতে আহ্বান জানিয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। মোবাইল নং ০১৩২০-১৪০৩১১

পাইকগাছায় চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুট,ওসি’র সতর্কবার্তা

আপডেট সময় : ০৫:৫৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩