ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পলাশপুর জোন সদরে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম -খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১৭৯ বার পঠিত

রবিবার (২৫ জুন) সকালে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোনের অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন সদরসহ অধীনস্থ সকল বিওপি ক্যাম্পের পতিত অব্যবহৃত জমিতে বিভিন্ন প্রজাতির ২০০টি বনজ ও ১২৫০টি ফলজ সর্বমোট ১৪৫০টি চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩ পালন করা হয়।

এ সময় অফিস সুপারিনটেনডেন্ট সুবেদার সহকারী মোঃ জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সুবেদার মেজর মোঃ জসীম উদ্দিন, অন্যান্য পদবীর সদস্য, বিএসবি, আরআইবি, আরআইসি, বিআইপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, বলেন,
বৃক্ষ পরিবেশ শান্ত, ঠান্ডা ও মনোমুগ্ধকর রাখে। অপ্রয়োজনে বৃক্ষ নিধন করাকে কঠোরভাবে বারণ করেছেন আমাদের নবী (সা.)। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সকলের প্রতি বৃক্ষরোপণের আহ্বান জানাচ্ছি, কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। বাংলাদেশ যাতে আরও সুন্দর,সবুজ ও উন্নত হয় সেজন্য বিজিবি ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

পলাশপুর জোন সদরে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩