ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদ্মার ২৭ কেজির বাঘাইড় ৪১ হাজার টাকায় বিক্রি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১৯৯ বার পঠিত

পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৭ জুন) দুপুরে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় জেলে নিমাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে নিমাই হলদার বলেন, পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়া কলাবাগান এলাকায় সকালে জাল ফেলি। পরে দুপুরে দিকে জাল উঠানোর সময় দেখি বড় একটি বাঘাইড় মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের আনো খাঁ’র আড়তে এনে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।

দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চাঁন্দু মোল্লা বলেন, মাছটি আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১হাজার ৪০০ টাকা কেজি দরে ক্রয় করি। পরে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দিয়েছি।

পদ্মার ২৭ কেজির বাঘাইড় ৪১ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩