ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পদ্মার ১৭ কেজির পাঙ্গাস সাড়ে ২৫ হাজার টাকায় বিক্রি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৮৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ১৭ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫০০ টাকায়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি ১ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৮০০ টাকায় কিনে নেন।

জেলে জামাল হালদার জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলি। বেলা ১১টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখি বড় একটি পাঙ্গাস মাছ। মাছটি তাৎক্ষনিকভাবে বিক্রি করতে নিয়ে আসি দৌলতদিয়া ফেরি ঘাটে অবস্থিত আনু খাঁ’র আড়ত ঘরে। এসময় উন্মুক্ত নিলামে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি নিলামে কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের সত্বাধিকারী মো. চান্দু মোল্লা জানান, বেলা ১২টার দিকে খবর পেয়ে আনু খাঁ’র আড়তে ছুটে যাই। মাছটির ওজন দিয়ে দেখা যায় ১৭ কেজি । পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেই। পরে দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেয়। মাছটি বিক্রি করে ১ হাজার ৭০০ টাকা লাভ করেন তিনি।

পদ্মার ১৭ কেজির পাঙ্গাস সাড়ে ২৫ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩