ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত শরণখোলায় বার্ষিক পরিকল্পনা প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত বোয়ালমারীতে ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা গ্রেপ্তার যশোর রিজিয়নে তিন মাসে ৯৩ কোটি টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউএনও, প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি, অবসরে যাচ্ছেন মোস্তাফিজুল ইসলাম প্রতিভা ও কাজের মাধ্যমে বিনোদন জগতে আলাদা পরিচয় করতে চান জেনিফার জুঁই পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ১০:০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩৯ বার পঠিত

Oplus_131072

” চা শিল্পের ভবিষ্যৎ গড়ে তুলবো একসাথে” এই শ্লোগানে পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে চা চাষীদের রেজিস্ট্রেশন এর মধ্য দিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এই সম্মেলন ও মিলনমেলা শুরু হয়।
পরে বেলা ১১ টায় জেলা চা বাগান মালিক সমিতির আয়োজনে চা চাষী সম্মেলন ও মিলন মেলা উপলক্ষে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে জেলার ছয় শতাধিক চা চাষী অংশগ্রহণ করেন।
পরে অডিটরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
পরে চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা উপলক্ষে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, চা বাগান মালিক সমিতির উপদেষ্টা আনিসুজ্জামান প্রামাণিক নূতন, সাধারণ সম্পাদক মানিক খান, অন্যান্য অতিথি সহ চা চাষীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, চায়ের গুণগত মান ঠিক রাখতে সময় মত সার প্রয়োজন। এজন্য জৈব বালাইনাশক সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে। চায়ে অতিরিক্ত পরিমাণ কীটনাশক প্রয়োগ না করে অর্গানিক উপায়ে উৎপাদন বাড়াতে হবে। এছাড়া চায়ের গুণগত মান বাড়াতে হাতে চা পাতা তোলার পরিবর্তে মেশিনের মাধ্যমে চা পাতা তোলা হচ্ছে। কৃষকদেরকে ঋণ ও অনুদানের মাধ্যমে চা পাতা তোলার মেশিন দেয়া হচ্ছে। চায়ের ন্যায্য দাম পাওয়ার জন্য চাষীদের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চা পাতা নিয়ে কেউ যেন সিন্ডিকেট করতে না পারে সেজন্য প্রশাসনকে সাথে নিয়ে চা চাষিরা সজাগ রয়েছে। তবে চা চাষীদের রাসায়নিক সারের যে সমস্যা সেটি দ্রুত সমাধান করা প্রয়োজন। তা না হলে উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে।

পরে বিকেলে চা চাষীদের নিয়ে কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‍্যাফের ড্র এর আয়োজন করা হয়।

ট্যাগস :

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০২:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬