ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

উত্তম কুমার সরকার-নেত্রকোনা:
  • আপডেট সময় : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৩৭০ বার পঠিত

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের বেঁজগাও গ্রামে শনিবার দুপুরে বজ্রপাতে রিফাত (১০) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বলাই শিমুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বেঁজগাও গ্রামের রতন মিয়ার ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিফাত শনিবার দুপুরে বাড়ির সামনে নদীতে বড়শি দিয়ে মাছ ধর ছিল।

এ সময় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হলে রিফাত নদীর পাশে একটি গাছের নিচে আশ্রয় নেয়। হঠাৎ একটি বজ্রপাত রিফাতের উপর পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন রিফাতকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৫:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩