ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উত্তম কুমার সরকার-নেত্রকোনা:
  • আপডেট সময় : ১২:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১২ বার পঠিত

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের জামতলা বাজারে সোমবার বিকেলে পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত ওমর ফারুক জামতলা বাজারের মোঃ খোকন মিয়ার ছেলে।
শিশুটির পারিবার ও পুলিশ সুত্রে জানা যায়, শিশু ওমর ফারুক প্রতিদিনের মত বাড়ীর পাশে কাচারী পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। খেলাধূলার এক পর্যায়ে সকলের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন ফারুককে কোথাও দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। কোথাও শিশুটিকে খুজে না পেয়ে অবশেষে পুকুরের পানিতে তল্লাশী চালিয়ে পানির নীচ থেকে ফারুকের নিথর দেহ উদ্ধার করে দ্রুত পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নেত্রকোণার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩