ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নালিতাবাড়ীতে উপজাতি শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৫:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৫৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণাধীন সম্প্রসারিত একটি অটো রাইচ মিলের ডায়ার (অবকাঠামো) নিচ থেকে লিটন (৩০) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসম্প্রদায়ের শ্রমিকের মাথা থেতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে
থানা পুলিশ। আর জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে তার সাথে থাকা ৫ শ্রমিককে।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানী গাঁও গ্রামের সেতু এগ্রোইন্ড্রাস্ট্রিজ এর নির্মাণাধীন সম্প্রসারিত অংশ থেকে ওই মরদেহ
উদ্ধার করা হয়। নিহত লিটন দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার মাগরাই গ্রামের বাসিন্দা।

নিহতের সঙ্গে থাকা শ্রমিক, মিল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানাযায়, সেতু এগ্রোইন্ড্রাস্ট্রিজ এর অটো রাইচ মিলের পাশেই গত তিন মাস আগে আতব, মিনিকেট ও মোটাচাল তৈরির জন্য আরও পাঁচটি ডায়ার স্থাপনের কাজ শুরু হয়। সম্প্রসারিত ওই ডায়ার স্থাপনের কাজ করছিলেন দিনাজপুরের একদল শ্রমিক।

গত ১৮ আগস্ট শুক্রবার ডায়ার স্থাপনের প্রধান মিস্ত্রিসহ দু’জন ছুটিতে বাড়িতে যান। বর্তমানে নিহত লিটনসহ মোট ৬জন শ্রমিক কাজ করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিদিনের মতো কাজ শেষে সপ্তাহিক মজুরী নিয়ে রাতের খাবার খেয়ে ৪ শ্রমিক ভাড়ায় নেওয়া ঘরে ফিরে। রাকিব ও লিটন নামে দুই শ্রমিক বাইরে থেকে যায়। রাত সাড়ে দশটার দিকে রাকিব ঘরে ফিরলেও ফিরেনি লিটন।

মধ্যরাত পর্যন্ত সহকর্মীরা শ্রমিকরা অপেক্ষা করে দরজা আটেক ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠে লিটনকে না পেয়ে তারা খোঁজতে থাকে। একপর্যায়ে নির্মাণাধীন একটি ডায়ারের নিচে মাথার পেছনের অংশ থেতলানো অবস্থায় লিটনের মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা। পরে কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়। মিল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

জিজ্ঞাসাবাদ করতে থানা নেওয়া হয় সঙ্গে থাকা অপর ৫ শ্রমিককে। নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, ঘটনা তদন্তে সিআইডি’র ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :

নালিতাবাড়ীতে উপজাতি শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩