ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইল ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাশরাফি বিন মর্তুজা

শেখ মাসুদ পারভেজ- নড়াইল:
  • আপডেট সময় : ০৫:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ৫৬৭ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার ( মাশরাফি বিন মর্তুজা) পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুভাষ চন্দ্র বোস।

খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পূর্বে নড়াইল ২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন ফরম সংগ্রহককালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবি এডভোকেট গোলাম নবী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দি, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান এম এম রাশেদ হাসান, লাহুড়িয়া ইউপি’র চেয়ারম্যান সিকদার কামরান আহম্মদ, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ওহিদুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল শেখসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।

নড়াইল ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাশরাফি বিন মর্তুজা

আপডেট সময় : ০৫:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩