ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নড়াইলে ডাব খাওয়ানোর কথা বলে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

শেখ মাসুদ পারভেজ- নড়াইল:
  • আপডেট সময় : ০৬:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৭২১ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির তালবাড়িয়া গ্রামে ডাব খাওয়ানোর কথা বলে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক আশিকুর রহমান সাগরকে গ্রেফতার করেছে।

মামলা সুত্রে জানা গেছে,উপজেলার তালবাড়ীয়া গ্রামের ৯ বছর বয়সী ওই শিশু লোহাগড়ার একটি আবাসিক মহিলা মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় শিশুটি নিজ বাড়িতে যায়। পিতৃহারা ওই শিশুর মা তাকে বাড়িতে রেখে অন্য বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে যান। দুপুরের দিকে অভিযুক্ত তালবাড়িয়া গ্রামের আলী আহমেদ মোল্যার ছেলে আশিকুর রহমান সাগর(১৪) শিশুটিকে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাছের ঘেরের পাড়ে নির্জন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। সন্ধ্যার পর তার মা বাড়িতে ফিরে দেখে শিশুটি কান্না করছে। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তার মায়ের কাছে বিস্তারিত জানায়। পরদিন শনিবার লোহাগড়া হাসপাতালে অসুস্থ শিশুকে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষা জন্য নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, রবিবার (১২নভেম্বর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিকুর রহমান সাগরকে দুপুরে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইলে ডাব খাওয়ানোর কথা বলে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩