ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৌলতদিয়া যৌনপল্লী থেকে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২২৬ বার পঠিত

দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী থেকে গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি মৃত আবু বক্কর এর মেয়ে মোছা. মিতা বেগম (৪৫)। সে উত্তর দৌলতদিয়া যৌন পল্লীতে বসবাস করে। ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে পূর্বের ৪টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এর আগে শুক্রবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর ভিতর রূপা বাড়ীওয়ালীর ভাড়াটিয়া মোছা. মিতা বেগম (৪৫) এর ভাড়া করা শয়ন কক্ষের মধ্য হতে ৭৫০ গ্রাম গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দৌলতদিয়া যৌনপল্লী থেকে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৭:০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩