সংবাদ শিরোনাম ::
দিনাজপুর হিলি স্থলবন্দর থেকে পালিয়ে যাওয়া ভুট্টাসহ ট্রাক উদ্ধার
মোঃ ওয়াজ কুরনী-হাকিমপুর(দিনাজপুর)
- আপডেট সময় : ০৯:৫১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ২২৩ বার পঠিত

দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ভূট্টা বোঝাই করে পালিয়ে যাওয়া একটি ট্রাক সহ মালামাল উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওই ট্রাকের চালক, মালিক, ও এক ক্রেতাকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো – বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমজানি সর্দার পাড়া গ্রামের মৃত আহম্মেদ মন্ডলের ছেলে ট্রাক চালক আনিছার মন্ডল, ট্রাকের মালিক বগুড়ার শিবগঞ্জ উপজেলার লস্করপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে ট্রাক চালক আল ইমরান ওরফে বাবলু এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারের ভূট্টা ব্যবসায়ী সাইফুল ইসলাম।
গতকাল সোমবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ট্রাকে বোঝায় করা ১৫ হাজার ৫২০ কেজি ভূট্টার মধ্যে ৭ হাজার ৮৬০ কেজি ভূট্টা সহ গয়েব হওয়া ঢাকা মেট্রো ২৪-৫২৪১ নাম্বর ট্রাকটি উদ্ধার করা হয়।
























