ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর হিলিতে রেল স্টেশনে মানববন্ধন

মোঃ ওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৩৪৩ বার পঠিত

গেলো কয়েক বছর ধরে মূখ থুবড়ে পড়ে থাকা হিলি রেল স্টেশনের আধুনিকায়ন, আন্তঃনগর ট্রেনসহ ঢাকা গামী ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথ অবরোধ করেছে স্থানীয় মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ।

বোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১০ টায় হিলি নাগরিক কমিটির উদ্যোগে হিলি রেলস্টেশনের সকলে একত্রিত হয়ে এই বিক্ষোভ ও মানববন্ধন শুরু করে।

এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে এসে পৌঁছালে মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে আন্দোলনকারীরা রেল লাইনের উপর শুয়ে পড়েন এবং লাল পতাকা উড়িয়ে ট্রেনটিকে আটকে দিয়ে সেখানেই তারা সমাবেশ করেন।

তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি প্রায় একঘন্টা আটকে থাকার পর হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়ার অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেয়া হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

আগামী একমাসের মধ্যে আন্দোলনকারিদের দাবি আদায় না হলে পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেয়া হয়।

দিনাজপুর হিলিতে রেল স্টেশনে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩