ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তাহিরপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শুভযাত্রায় জনস্রোত

মুরাদ মিয়া-সুনামগঞ্জ:
  • আপডেট সময় : ০৬:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২০৮ বার পঠিত

তাহিরপুরে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা শ্রমিকলীগ সভাপতি সেলিম আহমদ এর নেতৃত্বে,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ ও উন্নয়নের শুভযাত্রা কর্মসূচিতে জনস্রোতে পরিনত হয়েছে।

মঙ্গলবার(২৫জুলাই)দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে,জেলা শ্রমিকলীগ সভাপতি ও সুনামগঞ্জ-১আসনের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদ এর নেতৃত্বে বিশাল এক উন্নয়ন শুভযাত্রা মিছিল বেড় হয়,মিছিলে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে এক জনসমুদ্রে পরিণত হয়।মিছিলটি উপজেলা সদর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে,পশ্চিম বাজারে শান্তি সমাবেশে মিলিত হয়।

এসময় অনুষ্ঠিত শান্তি সমাবেশে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি সেলিম আহমদ।এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিম আহমদ বলেন একটি কুচক্র মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপুর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে।বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।তিনি আরও বলেন,আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি বিল্লাল আমিন,উপজেলা ছাত্রলীগেের সভাপতি আশ্রাউজ্জান ইমনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন জনতা প্রমুখ।

ট্যাগস :

তাহিরপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শুভযাত্রায় জনস্রোত

আপডেট সময় : ০৬:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩