ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

তাজরীন গার্মেন্টসে নিহত শ্রমিকদের স্বরণে মোমবাতি প্রজ্জলন

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৭:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৫৭ বার পঠিত

তাজরিন গার্মেন্টস অগ্নিকান্ড দূর্ঘটনার ১১ বছর পূর্তি উপলক্ষে ও ১১৩ জন নিহত শ্রমিকদের স্বরণে কারখানাটির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করেছে নিহত শ্রমিকদের পরিবারের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজনে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় জরাজীর্ণ তাজরিন ফ্যাশনের সামনে এই মোমবাতি প্রজ্জলন করেন তারা।

মোমবাতি প্রজ্জলন শেষে উপস্থিত নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ ভবন ভেঙ্গে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতি পূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থান ব্যবস্থসহ মালিকের শাস্তির দাবি জানান।

এসময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডঃ মাহাবুবুর রহমান ঈসমাইলসহ শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেড এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো। এ ঘটনায় ১১৩ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। অনেকে আবার জীবন বাঁচাতে লাফিয়ে পরে পঙ্গ হন। বাংলাদেশের ইতিহাসে পোশাক তৈরি কারখানায় অগ্নিকান্ডে একসঙ্গে এতো শ্রমিকদের হতাহতের ঘটনা এটাই প্রথম। যে কারণে এই দিন রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক পালনের পাশাপাশি সারা দেশের পোশাক কারখানা গুলোকে ছুটি ঘোষণা করা হয়।

ট্যাগস :

তাজরীন গার্মেন্টসে নিহত শ্রমিকদের স্বরণে মোমবাতি প্রজ্জলন

আপডেট সময় : ০৭:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩