ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেঙ্গু আক্রান্ত ডা: এস এম রেজাউল করিম

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৩৭৪ বার পঠিত

দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। এবার ডেঙ্গু আক্রান্ত হলেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: এস এম রেজাউল করিম।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: এস এম রেজাউল করিম গণমাধ্যমকে জানান, “হঠাৎ করে প্রচণ্ড জ্বর ও শরীর ব্যাথা করেছিলো, ডেঙ্গুর লক্ষণ থাকায় পরীক্ষা করানোর পর রিপোর্ট পজিটিভ আসে, এখন চিকিৎসা নিচ্ছি, সবাই দোয়া করবেন”।

তিনি জানান, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় গত মঙ্গলবার (২২ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হন তিনি। বর্তমানে চট্টগ্রামে নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। এখনো শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা অনুভব করছেন তিনি।

ডেঙ্গু সংক্রমণ থেকে বাঁচার জন্য সকলের প্রতি আহবান করে তিনি বলেন, আশপাশের ঝোপঝাড় পরিস্কার রাখুন, জমানো পানি ফেলে দিন, যার গায়ে হঠাৎ প্রচন্ড জ্বর, ব্যথা এ ধরনের উপসর্গ দেখা দিলে, অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২২ এর ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন ডা: এস এম রেজাউল করিম, ৪২তম বিসিএস এ যোগদান করেন তিনি।

ডেঙ্গু আক্রান্ত ডা: এস এম রেজাউল করিম

আপডেট সময় : ১১:০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩