ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়ায় অপদ্রব্য পুশকুত চিংড়ি বিনষ্ট, এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

জাহাঙ্গীর আলম মুকুল-ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৯:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ১৪১ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় অপদ্রব্য পুশ করা ৩০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য দপ্তর।একই সময়ে অপদ্রব্য পুশ ও বাজারজাত করণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি )মোঃ আসাদুর রহমান রবিন বৌদ্ধ (৫০) নামের এক অসাধু ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

জানা গেছে  দির্ঘদিন যাবৎ চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে আসছিলো অসাধু ব্যবসায়ী রবিন বৌদ্ধ।উপজেলা মৎস্য দপ্তর উপজেলার মাগুরাঘোনা ডিপো থেকে চিংড়ি মাছ জব্দ করে। পরবর্তিতে সেগুলো ডুমুরিয়া উপজেলা পরিষদ সামনে  জন সাধারণের উপস্থিতে মাটি খুঁড়ে কেরশিন দিয়ে আগুন পুড়িয়ে বিনষ্ট করে।অভিযানের ৩০ কেজি পুশকৃত চিংড়ি, ২ ড্রাম হাইড্রোজ জেলি, ২ বক্স হাইড্রোজ পাউডার, পুশের জন্য  সিরিঞ্জ, জেলি মিশ্রিত ২টি হাড়ি ও ২টি ওজন মাপার যন্ত্র  জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আসাদুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান।

উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, উপজেলার মাগুরাঘোনা এলাকার কতিপয় অসাধু মাছ ব্যবসায়ী অতিমুনাফার আশায় অনৈতিকভাবে চিংড়িতে ক্ষতিকর হাইড্রোজ জেলি পুশ করে আসছে। মৎস্য অফিসের এমন সংবাদের ভিত্তিতে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের কারণে বৈদেশিক আয় হ্রাসের পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে ।

ডুমুরিয়ায় অপদ্রব্য পুশকুত চিংড়ি বিনষ্ট, এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫