ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত গোয়ালন্দের জাকির হোসেন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৪২৪ বার পঠিত

প্রাথমিক শিক্ষা পদক বাছাই-২০২৩ এ জেলা পর্যায়ে এবার রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন গোয়ালন্দের ইউএনও মো. জাকির হোসেন।একজন মেধাবী,চৌকস ও সৃজনশীল কর্মকান্ড এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় ইউএনও হিসেবে তিনি জেলার সেরা ইউএনও নির্বাচিত হন।

গত ১৪ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যাচাই-বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) অংশ গ্রহণ করেন। অবশেষে গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়।এতে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনকে জেলার সেরা ইউএনও নির্বাচিত ঘোষণা করা হয়। এখন তিনি বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন।

৩৪ তম বিসিএস প্রশাসন সার্ভিসের সদস্য,মো.জাকির হোসেন এর বাড়ি চাঁদপুর জেলায়। তিনি ২০২২ সালের ১২ জুন গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে শতভাগ স্কাউটের আওতায় আনাসহ প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মো.জাকির হোসেন বলেন, এক বছর আগে গোয়ালন্দ উপজেলায় যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়নে নিজের সামর্থ অনুযায়ী ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী দিনগুলোতেও আমার এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।এ ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত গোয়ালন্দের জাকির হোসেন

আপডেট সময় : ০৯:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩