ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, গুলিবর্ষণ, এসপিসহ আহত ১২ পুলিশ, আটক ১০

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ১০৭ বার পঠিত

জামালপুরে সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ইট-পাথরের আঘাতে পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ ১০-১২ জন পুলিশ সদস্য এবং অন্তত ২০ জন সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে।

বৃহষ্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে জেলা শহরের গেটপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে উত্তেজনা বিরাজ করছিল।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পুলিশের বুলেটের আঘাতে বেশকিছু শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হলেও বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

এদিকে সংবাদ সংগ্রহকালে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরবসহ কয়েকজন সাংবাদিকের ওপর চড়াও হয় আন্দোলনকারীরা। তারা সাংবাদিকদের ক্যামেরা নিয়ে ছবি ও ভিডিও ডিলিট করে দেয়।

এরআগে সকাল থেকে কোটা সংস্কার এবং সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা শহরের বিভিন্নস্থান থেকে জড়ো হয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে স্টেশন এলাকায় অবস্থান নেয়।

দুপুর ১২টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী জামালপুর রেলওয়ে স্টেশন জংশনে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে রাখে। এসময় ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয় এবং শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় অন্তত ২০ জন আন্দোলনকারী আহত হন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীরা অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপসহ হামলা চালায়। এতে পুলিশ সুপারসহ ২০-১২ জন পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ১০ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

ট্যাগস :

জামালপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, গুলিবর্ষণ, এসপিসহ আহত ১২ পুলিশ, আটক ১০

আপডেট সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪