ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জয়রামপুরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি বেদখলের চেষ্টা

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ১০:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৭৩ বার পঠিত

জামালপুরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সদরের শরিফপুর ইউনিয়নের জয়রামপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

জয়রামপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে ইমামুল হকের অভিযোগ, তার প্রতিবেশি ও আত্মীয় হেলাল মিয়া ও আতর আলীসহ কয়েকজনের সাথে পৈত্রিক জমি নিয়ে আদালতে মোকদ্দমা চলছে। আদালত বিবাদীদের জমিতে প্রবেশ না করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার দলবদ্ধ হয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করতে যায়। এ সময় বাঁধা দিলে হেলাল ও তার ভাড়াটিয়া লোকজন ইমামুরকে মারধোরের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনি জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় হেলালসহ বিরোধী পক্ষের লোকজন ইমামুল ও বাবা সেকান্দর আলীকে মেরে ফেলার হুমকি দিয়েছে। বর্তমান পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

অভিযুক্তরা জানান, পৈত্রিকসূত্রে ইমামুলদের কাছে জমি পাবেন। কিন্তু জমি না দিয়ে হয়রানী করছে।

ট্যাগস :

জয়রামপুরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি বেদখলের চেষ্টা

আপডেট সময় : ১০:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩