ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জমি দখল হওয়ায় থমকে গেছে পৌরসভার সড়কের কাজে

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৩৮৭ বার পঠিত

জামালপুর পৌরসভার বেলটিয়া পলিশা এলাকায় পৌরসড়কের জমি দখল করে বাড়ি নির্মাণের কারণে ড্রেনসহ সড়কের ক্রংকিট ঢালাইয়ের কাজ থমকে যাওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী।বেদখল হওয়া জমি উদ্ধারের মাধ্যমে সড়কের প্রশস্ততা ঠিক রেখে চলমান কাজটি দ্রুত শেষ করার জন্য পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

শুক্রবার (২৫ আগস্ট)সকালে ওই এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী লোকজন এ দাবি জানান।

মানববন্ধনে এলাকার বলেন, বেলটিয়া স্কুলের দক্ষিণ থেকে পলিশা হয়ে পুলিশ লাইন সড়ক পর্যন্ত লিংকরোডে কংক্রিটের ঢালাই ও পাকা ড্রেনের চলমান কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন ৫০ ফুটের মতো সড়কের কাজ বাকি আছে। সড়কের মাথায় স্থানীয় নজরুল ইসলাম লেবু জমি দখল করে একতলা বাড়ি করায় সড়কের কাজ শেষ হচ্ছেনা। এছাড়া দ্রুত ড্রেন নির্মাণকাজ না হওয়ায় সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে এলাকার নিচু অঞ্চলের ঘরবাড়ি।এতে ভোগান্তিতে পড়ছে ওই এলাকার লোকজন। পৌর সড়কের কিছু জমি দখল করে এ বাড়িটি নির্মাণ করায় এ ভোগান্তি সৃষ্টি হয়েছে। এ জমি উদ্ধার করে সড়কটি সঠিকভাবে নির্মাণের দাবি জানান।

তারা আরও জানান, এ সড়ক নির্মাণ করতে গিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুরাইয়া সুলতানা লিপি, মুক্তিযোদ্ধা মো.আশরাফ আলীর
বাসা এক ফিটের জন্য দুইটা টাইলস করা বাথরুম ও একটা পুরো দেয়াল ভাঙা হয়েছে। কিন্তু সড়কের মাথায় এসে সড়কটি সংকোচিত হয়ে পড়েছে। নজরুল ইসলাম লেবুর একতলা বাড়িটির কারণে চলমান মূল সড়কসহ সঠিক প্রশস্ততার ড্রেন নির্মাণকাজ বাধা পড়ছে। পৌর মেয়র সড়কে পড়া বাড়ির অংশটুকু ভাঙার নোটিশ দিলেও তা মানছেন না তিনি। যে এর প্রতিবাদ করে তাকেই তিনি হুমকি দিচ্ছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের বাল্যবন্ধু নজরুল ইসলাম লেবু। স্থানীয় ওই ওয়ার্ড কাউন্সিলরের যোগসাজসে সড়কের মাঝখান দিয়ে ড্রেন নির্মাণের জন্য খনন করা হয়। এতে সড়ক সংকোচিত হয়ে বড় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তাই পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য দেন ওই এলাকার ভুক্তভোগী নার্গিস আক্তার লাইজু, মো. জাকির হোসাইন,শেখ শাহীন, পশু ডা. জামাল উদ্দিন, রস্তুম আলী, আব্দুল রশীদ চৌধুরী, জবেদা বেগম, আক্তারুজ্জামান (আক্তার) প্রমুখ।

ট্যাগস :

জমি দখল হওয়ায় থমকে গেছে পৌরসভার সড়কের কাজে

আপডেট সময় : ০৪:৫৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩