ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম পাহাড় ধসে শিশুকন্যাসহ বাবার মৃত

ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় : ১২:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৭০ বার পঠিত

বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর এলাকায় পাহাড়ধসে সাত মাস বয়সী শিশুকন্যাসহ এক বাবা নিহত হয়েছেন। আজ (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটায় আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে জানান, নিহত শিশুর নাম বিবি জান্নাত, তার বাবা মো. সোহেল (৩৫)। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, আই ডব্লিউ কলোনির পাহাড়টি অন্তত ৫০ ফুট উঁচু। পাহাড়ের নিচে কাঁচা ঘর বানিয়ে নিম্ন আয়ের লোকজন থাকতেন। সকালে অতি বৃষ্টিতে পাহাড় থেকে মাটি ধসে নিচে ঘরের ওপর পড়ে। এতে একই পরিবারের চারজন চাপা পড়েন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের মধ্যে দুইজনকে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিসি ফখরুজ্জামান বলেন, ভারী বৃষ্টির কারণে এ সময়টাতে পাহাড় ধসের ঝুঁকি বেশি থাকে। ঝুঁকিপূর্ণ আই ডব্লিউ কলোনির বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে যেতে মাইকিং করা হচ্ছে।

শনিবার রাতভর টানা ভারী বর্ষণ হয়েছে চট্টগ্রাম নগরে। এতে নিচু এলাকাগুলোর সড়ক ও অলিগলিতে গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমেছে।

সকালেও পানি না নামায় নগরের চকবাজার, কে বি আমান আলী সড়ক, ডিসি রোড, খাজা রোড, খরম পাড়া, বাদুরতলা, কাপাসগোলা, মুরাদুপুর, বাকলিয়া, বড় কবরস্থানসহ বিভিন্ন এলাকার বাসিন্দা ও এইচএসসি পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।

ট্যাগস :

চট্টগ্রাম পাহাড় ধসে শিশুকন্যাসহ বাবার মৃত

আপডেট সময় : ১২:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩