ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ৬০৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্ত ও বাতিলের দাবিতে উপজেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (১৯ জুন) বেলা ১২ টায় গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা ছাত্রদলের স্বাক্ষরিত প‍্যাডে গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলে অছাত্র, বিবাহিত ও বিতর্ক নেতাদের সমন্বয়ে গোয়ালন্দ ছাত্রদলের কমিটি দেয়ায় তৃণমূল নেতা কর্মীরা উপজেলাধিন সকল কমিটি বিলুপ্ত চেয়ে বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা জেলা ছাত্রদলকে বিতর্কিত কমিটি দেয়ায় এমন কমিটি বিলুপ্ত ঘোষণা করার জন‍্য ২৪ ঘন্টা সময় বেঁধে আল্টিমেটাল দেন।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সুলতান হোসেন লিখন, শাহরিয়ার আদনান নুর ইসলাম, সদস্য শাহনেওয়াজ আবীর ফিডেল, উপজেলা নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম ফেরদৌস সোহেল প্রমুখসহ তৃণমূল ছাত্রদলের নেতা কর্মীরা।

এসম্পর্কে জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সুলতান হোসেন লিখন বলেন, নতুন কমিটিতে অছাত্র, বিবাহিত ও বিতর্কিত নেতাদের নিয়ে ঘোষিত এ কমিটি আমরা মানিনা, মানব না। অতিবিলম্বে নবগঠিত কমিটি বাতিল করে পুনরায় ত‍্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি ঘোষণার দাবি জানাচ্ছি।

গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ

আপডেট সময় : ১০:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩