ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে হেরোইনসহ মাদক সম্রাট শিমুল গ্রেপ্তার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৭৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকার তিন রাস্তার মোড় থেকে বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ মাদক সম্রাট শিমুলকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া’র মৃত খলিল চৌধুরীর ছেলে মো. শিমুল চৌধুরী (২৮)।

মঙ্গলবার (১৩ জুন) বেলা সাড়ে ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে থানা পুলিশের একটি দল পোড়াভিটার তিন রাস্তার মোড় থেকে তল্লাশিকালে ১শত গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রেস ব্রিফিংয়ে বলেন, মাদক কারবারি শিমুল অতি চতুর হওয়ায় তাকে আগে অনেক চেষ্টা করেও তার কাছে মাদক না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। সে মুলত পোড়াভিটায় গোলাপি, সালমা, আমেনাদের মতো ছোট ছোট মাদক ব্যাবসায়িদের দ্বারা মাদক বিক্রি করে থাকেন। পূর্বে তার বিরুদ্ধে মাদকদ্রব্যের একটি মামলা রয়েছে।

আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দে হেরোইনসহ মাদক সম্রাট শিমুল গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩