ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে হত্যা ও চাঁদাবাজিসহ ৪ মামলার আসামি গাঁজা সহ গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম- রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১৪৩ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মাদক বিরোধী অভিযানে হত্যা ও চাঁদাবাজিসহ ৪ মামলার আসামি নয়ন মৃধা (৩০) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি, উপজেলার পৌর শহরের ০৯ নং ওয়ার্ড ইবাদুল্লাহ মিস্ত্রি পাড়া’র কালাম মৃধা’র ছেলে।

জানাযায়, শুক্রবার (০৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া নামক এলাকা’র মো. রাজু ফকির এর বাড়ীর সামনে রাস্তার উপর থেকে ৬শ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (০৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু দায়ের করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দে হত্যা ও চাঁদাবাজিসহ ৪ মামলার আসামি গাঁজা সহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩