ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ৬২৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের সরকারি কামরুল ইসলাম কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে আগত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমমে সহায়তায় ছাত্রলীগের উদ্যোগে “হেল্প ডেস্ক” স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সরকারি কামরুল ইসলাম কলেজ চত্বরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ হেল্প ডেস্ক স্থাপন করা হয়।

এসময় উপজেলা, কলেজ ও বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ ভর্তি হতে আসা সকল ছাত্রছাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা, খাবার পানি বিতরণসহ প্রয়োজনীয় সবকিছুই দেখভাল করেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম।

এসময় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের প্রশংসনীয় কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়।

হেল্প ডেস্কে সার্বক্ষণিক সেবা প্রদান করেন সরকারি গোয়ালন্দ কামরুল কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল, সহ-সভাপতি ইলিয়াস শেখ, সোহাগ প্রমানিক, সাধারন সম্পাদক মো. জালাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন- সম্পাদক রিয়ান রনি , দপ্তর সম্পাদক সামিউল আলম, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদর শাকিল, যুগ্ন-সম্পাদক সৈকত মাহমুদ অনিকসহ কলেজ ছাত্রলীগের অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কে কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল বলেন, কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা একজন শিক্ষার্থী অনেক কিছুই বুঝে উঠতে পারে না। কোন কাজটা করতে হবে সে ব‍্যাপারে বিব্রত বোধ করে। সেজন্য আমরা তাদের যেকোনো ধরনের সহযোগিতার জন্য কাজ করছি। আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত আমাদের এ কাজ অব্যাহত থাকবে।

গোয়ালন্দে সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন

আপডেট সময় : ০৫:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩