ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে রাজু হাসান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১০২৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউপির ৮ ওয়ার্ডে রাজু হাসান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড রপুর দোকান সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টেটি আয়োজন করেন রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টার। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এমাসের ১৫ আগস্ট মঙ্গলবার ৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় রাজু হাসান ইংলিশ কোচিং সেন্টারের ৭ম শ্রেণি ২-১ গোলে ৮ম শ্রেণিকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় টুর্নামেন্টের আহবায়ক, রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক রাজু হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মো. ফজলুল হক বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ফুটবল একাদশের সাবেক ফুটবলার মো. মঞ্জু হোসেন, আলী নেওয়াজ স্পোর্টিং ক্লাবের পরিচালক মো. নাজমুল হাসান ফারাবী প্রমুখ।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আলহাজ্জ্ব আলী নেওয়াজ মোল্লার পুত্র সৌদি প্রবাসী মো.নজরুল ইসলাম মোল্লা।

টুর্নামেন্ট সম্পর্কে টুর্নামেন্টের আহবায়ক রাজু হাসান বলেন, শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করতে এধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।আশা করছি প্রতিবছরই এমন আয়োজন অব‍্যাহত রাখবো।

গোয়ালন্দে রাজু হাসান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩