ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে মুক্তি মহিলা সমিতির দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৩১৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্হিত যৌনকর্মী ও তাদের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির (এমএমএস) ১১ সদস্যের দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

এতে সভাপতি পদে হাওয়া বেগম (শেফালী) এবং সাধারন সম্পাদক পদে মর্জিনা বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন।

বুধবার সমিতির নিজস্ব কার্যালয়ে সংগঠনের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব ও বাৎসরিক সাধারণ সভা শেষে সর্ব সম্মতিতে এ কমিটি গঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে কুমলী বেগম, সাংগঠনিক সম্পাদক পদে কাকলী আক্তার, কোষাধ্যক্ষ পদে আলো বেগম এবং কার্যকরী সদস্য পদে শাহনাজ আক্তার (মুক্তা), রত্না বেগম, শেফালী বেগম, জোছনা বেগম, কনা বেগম ও হাসিনা (বন্যা) বেগম নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

সভাপতিত্ত্ব করেন এমএমএসের কার্য নির্বাহী কমিটির সভানেত্রী হাওয়া বেগম (শেফালী)।

নির্বাহী পরিচালক মর্জিনা বেগম তার বক্তব্যে বলেন, নানা চড়াৎ-উৎরাই, জেল-জুলুম, হামলা, মামলা, হুমকি উপেক্ষা করে মুক্তি মহিলা সমিতি ২৫ বছরে পা রাখল। এই দীর্ঘ সময়ে সংগঠনটি যৌনপল্লী ও পল্লী সংলগ্ন আশপাশ এলাকার অসহায় নারী ও শিশুদের কাছে একটি নির্ভরতার প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। আমরা তাদের অধিকার, সুরক্ষা, শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে চলেছি। এ কাজে আমি প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করি।

গোয়ালন্দে মুক্তি মহিলা সমিতির দ্বি-বার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠন

আপডেট সময় : ০৯:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩