ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে মিনি বার ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন ‘ফারুক স্মৃতি সংসদ সিনিয়র দল’

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১৮০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি গত মাসের ৫ ফেব্রুয়ারি ছয় দলের অংশগ্রহণে শুরু হয়।

১৭ মার্চ শুক্রবার বিকেল সাড়ে চার টায় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ খেলায় ফারুক স্মৃতি সিনিয়র দল ৩-১ গোলে ফারুক স্মৃতি জুনিয়র দলকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বোচ্চ গোল গোলদাতার পুরষ্কার পান বিজয়ী দলের আহসান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার আপ দলের ফাহিম।

এসময় টুর্নামেন্টের আহবায়ক ইমতিয়াজ মাহমুদ ফয়সাল- এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও বাংলাদেশ শিশু-কিশোর খেলোয়াড় কল‍্যাণ সমিতি রাজবাড়ী জেলার সভাপতি মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক ক্রীড়া সম্পাদক সুলতান মাহমুদ সবুজ, বাহাদুরপুর ফারুক স্মৃতি সংসদের পরিচালক রেজাউল করিম রেজা, উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের মাঠ সহকারি রাশিদ শেখ প্রমুখ।

গোয়ালন্দে মিনি বার ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন ‘ফারুক স্মৃতি সংসদ সিনিয়র দল’

আপডেট সময় : ০৭:১৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩