ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ১২৪ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারী, বেসরকারী,সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক বিশাল র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -১ আসেনর সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা চৌধুরী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাজবাড়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,  গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার সহ প্রমুখ।

গোয়ালন্দে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

আপডেট সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩