ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৩৭৩ বার পঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দের শপথগ্রহন অনুষ্ঠিত হয়েছে।

শপথবাক্য পাঠ করান রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।

রবিবার (১৯ মার্চ) বিকালে প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ শপথবাক্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল ইমাম প্রমূখ।

সভায় সভাপতিত্ত্ব করেন গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ বাবর আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি।

উল্লেখ‍্য, নবগঠিত কমিটি আগামী ৪ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

গোয়ালন্দে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩