ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২১০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে গোয়ালন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক শিক্ষা কর্মকর্তা আবুল কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এতে পক্ষে ও বিপক্ষে দুটি দলে ভাগ হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ী দলসহ উপস্থিত শিক্ষার্থীর হাতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ফরিদপুর কার্যালয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন। এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ফরিদপুর কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. খালিদ হোসাইন, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীর মাঝে একটি করে টিফিন বক্স, খাতা, পানির পট, স্কেল, কলম রাখার ঝুড়ি ও জ্যামিতি বক্স প্রদান করা হয়। এছাড়া গোয়ালন্দ উপজেলার নতুন করে গোয়ালন্দ প্রপার হাইস্কুল সহ মোট ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সততা ষ্টোর খুলতে নগদ ৮ হাজার ৮শ টাকা করে প্রদান করা হয়।

গোয়ালন্দে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩