ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে টিউবওয়েল চুরির মামলায় গ্রেপ্তার-২

মো.সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১৫৮ বার পঠিত

থানায় টিউবওয়েল চুরির মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সেই সাথে চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার করা হয়েছে।

টিউবওয়েল চুরির মামলায় গ্রেপ্তার হওয়া দুই জন হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়া’র মৃত সেন্টু শেখ এর ছেলে মো. রবি শেখ (৩১) ও মজিদ শেখের পাড়া’র মৃত আকের আলী সরদার এর ছেলে মো. দবির উদ্দিন সরদার (৪৫)।

গত শুক্রবার (০৭ জুলাই) দিবাগত রাতে গোয়ালন্দঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে তাদেরকে গ্রেপ্তার ও চুরি হওয়া টিউবওয়েলটি উদ্ধার করা হয়।

শনিবার (০৮ জুলাই) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, টিউবওয়েল চুরির মামলার সূত্র ধরে গত ০৭ জুলাই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও চুরি হওয়া টিউবওয়েলটি উদ্ধার করা হয়। এবং গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দে টিউবওয়েল চুরির মামলায় গ্রেপ্তার-২

আপডেট সময় : ০৯:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩