ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে জিম সেন্টার উদ্বোধন

সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৩৭০ বার পঠিত

“সুন্দর শরীরের আশা নয়, সুন্দর শরীর তৈরি করুন” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রথমবারের মত অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছেন ❝গোয়ালন্দ ফিটনেস জিম❞ সেন্টার।

বুধবার (৩১ মে) সকাল ১১ টায় গোয়ালন্দ ফিটনেস জিম সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে গোয়ালন্দ পৌর শহরের আমেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ জিম সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ বাজার রোকন উদ্দিন প্লাজা ব‍্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম কুরবান প্রমুখ।

গোয়ালন্দ জিম সেন্টারের ব‍্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিটি মানুষের সুস্থ থাকতে শরীর চর্চার বিকল্প নেই। তাই গোয়ালন্দ উপজেলার মানুষকে এ সুবিধা দিতে অত্যাধুনিক সরঞ্জামাদি, আধুনিক ডিজিটাল মেশিনের সমন্বয়ে এ জিম সেন্টার চালু করেছি। এতে দক্ষ প্রশিক্ষকের স্ব-যত্ন ও তত্বাবধানে শরীর চর্চা ও ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়ামের ব্যবস্থা করা হয়েছে।

গোয়ালন্দে জিম সেন্টার উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩