
"সুন্দর শরীরের আশা নয়, সুন্দর শরীর তৈরি করুন" এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রথমবারের মত অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছেন ❝গোয়ালন্দ ফিটনেস জিম❞ সেন্টার।
বুধবার (৩১ মে) সকাল ১১ টায় গোয়ালন্দ ফিটনেস জিম সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে গোয়ালন্দ পৌর শহরের আমেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ জিম সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুবুর রাব্বানী, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ বাজার রোকন উদ্দিন প্লাজা ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম কুরবান প্রমুখ।
গোয়ালন্দ জিম সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রতিটি মানুষের সুস্থ থাকতে শরীর চর্চার বিকল্প নেই। তাই গোয়ালন্দ উপজেলার মানুষকে এ সুবিধা দিতে অত্যাধুনিক সরঞ্জামাদি, আধুনিক ডিজিটাল মেশিনের সমন্বয়ে এ জিম সেন্টার চালু করেছি। এতে দক্ষ প্রশিক্ষকের স্ব-যত্ন ও তত্বাবধানে শরীর চর্চা ও ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়ামের ব্যবস্থা করা হয়েছে।