ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৭৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার কেকেএস স্কুলের মেইন গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন হোসেন মন্ডল পাড়ার বাসিন্দা ওম্বার মুন্সির ছেলে কুতুব মুন্সি (৩০)।

রবিবার (২৫ মে) দুপুরে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে রবিবার দুপুরেই তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫