ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে গাঁজাসহ গ্রেপ্তার-১

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২৫১ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর হাজী গফুর মন্ডল পাড়া’র মৃত জমির শেখে ছেলে মো. সালাউদ্দিন শেখ (৪৩)।

জানাযায়, মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর হাজী গফুর মন্ডল পাড়া সাকিনস্থ গ্রেপ্তারকৃত মাদক কারবারি’র নিজের মুদি দোকানের পিছনে শুকনো ভুট্টা গাছের স্তুপ থেকে ৫২৫ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) এক প্রেস নোটের মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দে গাঁজাসহ গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৪:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩