ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর থেকে অজ্ঞত ব্যক্তির লা-শ উদ্ধার

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৫:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১১৩ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদয়সাগর গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাত হিসেবে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি দীর্ঘদিন ধরে কালীবাড়ী বাজার মন্দিরের সামনে শাক বিক্রি করে আসছিলেন।

আজ সকালে স্থানীয় এলাকাবাসী উদয়সাগর গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিন দিন আগে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরের পানিতে পরিষ্কার হতে গেলে হঠাৎ মৃগী রোগের লক্ষণ দেখা দেয়। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান এবং ডুবে মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরে বাজারে শাক বিক্রির সুবাদে তিনি এলাকায় পরিচিত মুখ ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পলাশবাড়ী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

ট্যাগস :

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর থেকে অজ্ঞত ব্যক্তির লা-শ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫