ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গণমাধ্যম কর্মীদের সাথে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী দিলীপ রায়ের মতবিনিময়

এমএম জামান-বোয়ালমারী (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩ ২০২ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. দিলীপ কুমার রায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে তিনি এ মতবিনিময় করেন। দিলীপ রায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান এবং ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সহ সভাপতি।
মতবিনিময়কালে ডা. দিলীপ রায় বলেন, ‘আমি রাজনৈতিক আদর্শ নিয়ে আমার রাজনীতি শুরু করেছি। আমি ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের বিভিন্ন পদে ৪৩ বছর ধরে নেতৃত্ব দিচ্ছি। যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। এখন সহ সভাপতি আছি। আমার রাজনৈতিক জীবনের আমি কখনো একটু ক্ষণিকের জন্য নীতিচ্যুত হইনি। আমার রাজনৈতিক যা কিছু অর্জন সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি শক্তির চক্রান্ত চলছে। একটা সংকট চলছে।’ এ প্রেক্ষিতে তিনি এই সংকট উত্তরনের জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান। এ সময় প্রধানমন্ত্রীর অর্জন, উন্নয়ন কর্মকাণ্ডগুলো লেখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আমি দলের কাছে নমিনেশন চাইব। দল আমাকে আমার নিজ এলাকায় অথবা ঢাকায় যেখানেই নমিনেশন দিক সেখানেই আমি নির্বাচন করব। আর আমাকে কোথাও মনোনয়ন দেয়া না হলে দল যেখানে যাকেই মনোনয়ন দিক, তার পক্ষেই কাজ করবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রণয় কান্তি লস্কর, ডা. সমীর কুমার বালা, মেডিকেল অফিসার ডা. সঞ্জিব কুমার দাস, প্রভাষক ডা. রেজাউল করিম, প্রভাষক ডা. দীনেশ কুমার রায়, ডা. পলাশ কুমার প্রামাণিক, ডা. চঞ্চল বিশ্বাস জাতীয় শ্রমিক লীগের বোয়ালমারী উপজেলার সহ-সভাপতি ফারুক হোসেন মিঠু প্রমুখ।

গণমাধ্যম কর্মীদের সাথে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী দিলীপ রায়ের মতবিনিময়

আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩