সংবাদ শিরোনাম ::
খোকসায় শীতকালীন সবজির বীজ বিতরণ
পুলক সরকার- বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ১৭৫ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় উপকারভোগীদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে।
১৩’নভেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শোমসপুর ইউনিয়নের বেলতলা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে বীজ বিতরণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোঃ এহতেশাম রেজা
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রিপন বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি বিধান কান্তি হলদার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা হাবিবুল্লাহ সহ অনেকেই।

























