ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খোকসায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০২:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ৪২৬ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

রবিবার (২৬’মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

সকাল সাড়ে ৭ টায় শহীদ মিনারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে ১০টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার।

এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।

খোকসায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট সময় : ০২:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩