ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৭২৯ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটায় মজুত প্রায় পাঁচ হাজার ৩৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা তাইন্দংয়ের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন, মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দীন।

অভিযানকালে মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান লস্কর উপস্থিত ছিলেন।

জানা যায়, লাইসেন্স ছাড়া ইট তৈরি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে তাইন্দংয়ের এক ইটভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দীন বলেন, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা ভঙ্গের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জব্দকৃত কাঠ বিধি মোতাবেক নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩