ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাঁচ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৮:৪৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৫৪ বার পঠিত

খাগড়াছড়িতে পাঁচ দিন ধরে মো. রাশেদুল ইসলাম তুষার (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। সে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের দশম শ্যেণির ছাত্র। সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিবে।

নিখোঁজ স্কুল ছাত্র মো. রাশেদুল ইসলাম তুষার মাটিরাঙ্গার গোমতি মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে।

নিখোঁজ স্কুল ছাত্র মো. রাশেদুল ইসলাম তুষার‘র খালা মাজেদা আক্তার বলেন, গত শনিবার (৭ অক্টোবর) বিকালের দিকে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফিরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গেল রোববার (৮ অক্টোবর) তার খালা মাজেদা আক্তার বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ শিক্ষার্থীর খালা মাজেদা বেগম বলেন, নির্বাচনী পরীক্ষায় নকল করার অভিযোগে খাতা নেন গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিুকুল ইসলাম। পরে ওই শিক্ষার্থীসহ অনেকেই ক্ষমা চাইলেও ওই শিক্ষক তার খাতা ফেরত দেননি। এ ঘটনায় সে আর পরীক্ষা না দিয়ে শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারনা করা হচ্ছে, লজ্জায় রাগে ক্ষোভে সে বাড়ি থেকে বের হয়ে হয়ে গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিুকুল ইসলাম বলেন, ওই ঘটনার পরেও সে তিন দিন পরীক্ষা দিয়েছে। রোববার থেকে সে নির্বাচনী পরীক্ষা দিতে না আসলে খবর নিয়ে জানতে পারি শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।

সত্যতা নিশ্চিত করে, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, জিডিমুলে শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাঁচ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র

আপডেট সময় : ০৮:৪৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩