ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে সাড়ে ২৮ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেটসহ আটক-২

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৪১৫ বার পঠিত

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় একটি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ডেমসা এলাকার আবুল কাশেমের ছেলে ট্রাকচালক মো. জামাল (৩৮) ও বাঁশখালী উপজেলার ফালেগ্রাম এলাকার মৃত-নুর নবীর ছেলে ট্রাকের হেলপার মো. ইয়াছিন (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় একটি ট্রাকে (চট্ট মেট্রো শ ১১-৩২০০) তল্লাশি চালিয়ে ১৮ হাজার প্যাকেট সিগারেট জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা। এসময় ট্রাকটি জব্দসহ চালক হেলপারকে আটক করা হয়। সিগারেটগুলো বিক্রির জন্য চট্টগ্রামে প্রেরণ করা হচ্ছিল বলে জানা যায়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, চোরাচালানরোধে পুলিশি অভিযান অব্যাহত আছে। চোরাকারবারি এবং তাদের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

খাগড়াছড়িতে সাড়ে ২৮ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেটসহ আটক-২

আপডেট সময় : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩